শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • “ভারত নিজেই ক্রিকেট খেলবে একদিন”: কুদ্দুস বয়াতি

    “ভারত নিজেই ক্রিকেট খেলবে একদিন”: কুদ্দুস বয়াতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্ক সংকটের মুখে পড়েছে। কট্টর হিন্দুত্ববাদীদের চাপের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমকে উত্তাল করে তুলেছে।

    বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। রোববার (৪ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লেখেন, ‘একসময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরা নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

    গায়কের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল। মন্তব্যঘরে নেটিজেনরা তাঁর এই ব্যঙ্গাত্মক রস-বোধের প্রশংসা করেন।

    ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এরপরই সেই দেশের উগ্র হিন্দুত্ববাদীরা অভিনেতার নানা সমালোচনা করতে থাকেন, এমনকি তাঁকে হুমকিও দেওয়া হয়। পাশাপাশি সেসব কট্টরবাদী গোষ্ঠীগুলো মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানায়। এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি কেকেআর থেকে এই ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  

    এই জেরে আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার বন্ধ থাকে, এই অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন