শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নববর্ষ উদযাপনের পর বচ্চন পরিবার ফেরেন মুম্বাই

    নববর্ষ উদযাপনের পর বচ্চন পরিবার ফেরেন মুম্বাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের প্রখ্যাত বচ্চন পরিবার—অভিনেতা অভিষেক বচ্চন নববর্ষ উদযাপনের পর একসঙ্গে মুম্বাই ফিরে এসেছেন , অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। মুম্বাই বিমানবন্দরে পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।

    ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছেদের গুঞ্জনকে গুঞ্জন প্রমাণ করেই একসঙ্গে হাসি খুশি মেজাজে দেখা গেছে বলিউডের দুই বড় তারকাকে। যে কারণে নতুন করে শোবিজ পাড়ায় আলোচনারও জন্ম দিয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। তাই বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও এখন ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।  

    কিছুদিন আগে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে নিরিবিলি সময় কাটান। নতুন নববর্ষ উদ্‌যাপন করেন।
     
    এদিকে কর্ম ব্যস্ততা আর কোলাহল থেকে নিজেদের একটু সরিয়ে নিয়ে পরিবারকে বরাবরই গুরুত্ব দিয়েছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া। ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যকে সব সময় কাছাকাছি রাখতেই দেখা যায় এ নায়িকাকে।

    নানা কারণে পরিবারের এ তিন সদস্যকে একসঙ্গে খুব একটা দেখা না গেলেও নতুন বছরের শুরুতে তাদের এমন সুখী পরিবার হিসেবে দেখে খুশি ভক্তরা। সামনের দিনগুলোতে এমনই পারিবারিক সুখে সময় কাটুক বলিউড এ তারকা জুটির, এমন প্রত্যাশা নেটিজেনদেরও।

    প্রসঙ্গত, বলিউড সিনেমা ‘ধুম টু’, ‘গুরু’তে একসঙ্গে কাজ করতে করতেই গিয়ে একে অন্যের  কাছাকাছি আসেন অভিষেক- ঐশ্বরিয়া। দুই পারিবারের ইচ্ছাতেই ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত জুটি। বিয়ের ৪ বছর পর ২০১১ সালে তাদের সংসারে আলো করে আগমন কন্যা আরাধ্যর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন