শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মিশা সওদাগর মুস্তাফিজ ইস্যুতে ভারতের সমালোচনা

    মিশা সওদাগর মুস্তাফিজ ইস্যুতে ভারতের সমালোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ থাকা সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর আপত্তির কারণে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মিশা সওদাগর সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ জানিয়েছেন।

    গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
    মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।

    ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেতা মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের একটি ‘অ’ও নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত।

    রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত কুরুচিপূর্ণ। তার মতে, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।

    তিনি আরও বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতার তীব্র নিন্দা জানাই।

    মিশা সওদাগরের মতে, মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন