শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মাত্র ১৮ দিনে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ‘অ্যাভাটার থ্রি’

    মাত্র ১৮ দিনে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ‘অ্যাভাটার থ্রি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল্প এবং অগোছালো প্লট নিয়ে সমালোচনার মুখে পড়লেও বক্স অফিসে তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার’ সিরিজের রাজত্ব অব্যাহত। মাত্র ১৮ দিনে বিশ্বব্যাপী আয় অতিক্রম করেছে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার। ১৯ ডিসেম্বর মুক্তির পর থেকে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর মোট আয় এখন দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩০ লাখ ডলার।

    বক্স অফিস সূত্রের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারিয়েটির প্রতিবেদনে বলা হয়েছে, ১০৮ কোটি ডলার আয়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে ৩০ কোটি ৬০ লাখ ডলার। বাকি ৭৭ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে। 

    আন্তর্জাতিক আয়ের ক্ষেত্রে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীন (১৩ কোটি ৮০ লাখ ডলার), ফ্রান্স (৮ কোটি ১০ লাখ ডলার) এবং জার্মানি (৬ কোটি ৪০ লাখ ডলার)। তবে আগের দুটি সিনেমার তুলনায় এটি কিছুটা ধীরগতিতে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। ২০১২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৪ দিনে এবং ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল।

    ২০২৫ সালে ডিজনির তৃতীয় সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের রেকর্ড গড়ল ‘অ্যাভাটার থ্রি’। এর আগে ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘জুটোপিয়া টু’ এই মাইলফলক ছুঁয়েছিল। আয়ের দিক থেকে রেকর্ড গড়লেও দর্শকদের একটি বড় অংশ সিনেমাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ৩ ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ ব্যাপ্তি এবং দুর্বল সংলাপের কারণে অনেক দর্শক একে ‘সময়ের অপচয়’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি কেউ কেউ একে ‘৪০০ মিলিয়ন ডলারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ বলে উপহাস করেছেন। প্রেক্ষাগৃহ থেকে দর্শকেরা বেরিয়ে পড়েছেন বলেও খবর পাওয়া গেছে।

    জেমস ক্যামেরনের হাত ধরে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি ২.৯ বিলিয়ন ডলার এবং দ্বিতীয়টি ২.৩ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল। তৃতীয় কিস্তিটিও ২ বিলিয়ন ডলারের গণ্ডি পার করতে পারবে কি না, তা এখন নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের দর্শক চাহিদার ওপর। সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন