শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অমিতাভ বচ্চনের আবেগঘন কেবিসি ১৭ গ্র্যান্ড ফিনাল

    অমিতাভ বচ্চনের আবেগঘন কেবিসি ১৭ গ্র্যান্ড ফিনাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুনলেই স্বাভাবিকভাবেই ভেসে ওঠে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। কিংবদন্তি এই অভিনেতার হাত ধরেই শোটির যাত্রা শুরু হয়েছিল।

    শুক্রবার (২ জানুয়ারি) সম্প্রচারিত হয় কেবিসি সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনালে। আবেগঘন এই পর্বে শুধু দর্শকরাই নন, শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি সঞ্চালক অমিতাভ বচ্চনও। চোখে পানি নিয়ে তিনি বিদায় জানান এই সিজনকে।

    অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, কেবিসির সঙ্গে তার জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে।

    এই দীর্ঘ পথচলায় যাদের অবদান সবচেয়ে বেশি, সেই দর্শকদের প্রতিই বারবার কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’

    দীর্ঘ অভিনয়জীবন ও কেবিসির স্মৃতি রোমন্থন করতে গিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

    অভিনেতার কথায়, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। এই সিজনের শেষপ্রান্তে এসে শুধু এটুকুই বলতে চাই—আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমি থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

    গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়াতেও আবেগে ভাসেন দর্শকরা। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করে লেখেন, কেবিসির সঙ্গে তাদের বন্ধুত্ব বহুদিনের।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন