শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তিনটি টিজারের পর ‘অ্যাভেঞ্জার্স’–এর চাঞ্চল্যকর ফাঁস

    তিনটি টিজারের পর ‘অ্যাভেঞ্জার্স’–এর চাঞ্চল্যকর ফাঁস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্ভেল ভক্তদের উত্তেজনা এখন সীমার পার। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-উত্তেজনা। এ পর্যন্ত তিনটি টিজার লিক হয়েছে, যার মধ্যে দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একেবারেই ভিন্ন ও চাঞ্চল্যকর তথ্য—অ্যাভেঞ্জার্সের লোগো বিশ্লেষণ করে সিনেমার ফলাফল অনুমান!

    সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিটে’ এক ভক্ত অ্যাভেঞ্জার্স সিরিজের সব সিনেমার লোগো বিশ্লেষণ করে দাবি করেছেন, লোগোর ‘A’ অক্ষরের পাশে ও নিচে থাকা সার্কেলই নাকি বলে দেয়, অ্যাভেঞ্জার্স জিতবে নাকি হারবে!

    লোগোতেই লুকানো ইতিহাস

    অ্যাভেঞ্জার্স (২০১২)

    লোগোতে ‘A’-এর পাশে ও নিচে পূর্ণ সার্কেল ছিল। ফলাফল? অ্যাভেঞ্জার্স দল শক্তিশালী শত্রুর কাছে পরাজিত হয়নি।

    অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রন (২০১৫)

    এখানেও ছিল পূর্ণ সার্কেল। শেষ পর্যন্ত দলটি টিকে যায়, বড় কোনো পরাজয় নয়।

    অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮)

    লোগোতে পাশে সার্কেল থাকলেও নিচে কিছু ছিল না। ফল—থেনসের কাছে ভয়াবহ পরাজয়, বহু চরিত্র ধুলোয় মিশে যায়।

    অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (২০১৯)

    আবারও পূর্ণ সার্কেল ফিরে আসে। অ্যাভেঞ্জার্স জয়ী হয়, থেনস পরাজিত হয় এবং হারিয়ে যাওয়া চরিত্ররা ফিরে আসে।

    ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার লোগো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘A’-এর পাশে ও নিচে হাফ সার্কেল। ভক্তদের ধারণা, এর অর্থ—এই সিনেমায় অ্যাভেঞ্জার্স দল পুরোপুরি হারবে না, বরং শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও তারা টিকে থাকবে।

    অন্যদিকে, ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর লোগো আরও ভয়ের ইঙ্গিত দিচ্ছে। এখানে ‘A’-এর পাশে হাফ সার্কেল থাকলেও নিচের অংশটি অনুপস্থিত। 

    অনেকেই মনে করছেন, এটি হতে পারে আরেকটি ইনফিনিটি ওয়ার মুহূর্ত-যেখানে অ্যাভেঞ্জার্স বড় ক্ষতির মুখে পড়বে, অনেক চরিত্র হারিয়ে যেতে পারে।

    যদিও মার্ভেল স্টুডিওসের পক্ষ থেকে এসব ব্যাখ্যার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, তবুও লোগো বিশ্লেষণ ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন