শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শফিক তুহিনের কণ্ঠে খালেদা জিয়ার নামে নতুন গান

    শফিক তুহিনের কণ্ঠে খালেদা জিয়ার নামে নতুন গান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন শফিক তুহিন। ‘আপসহীন নেত্রী’ শিরোনামের এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও করেছেন তিনি নিজেই।

    গানটির কথাগুলো এমন— ‘আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।’

    গত ৩০ ডিসেম্বর গানটি প্রকাশিত হয় গায়কের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

    শফিক তুহিন বলেন, ‘এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম। ম্যাডাম লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরে গানটি শুনেছিলেন। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তাঁর চলে যাওয়ার দিনেই গানটি তাঁকে উৎসর্গ করে প্রকাশ করেছি।’

    গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে গোটা দেশের মানুষ শোকে বিহ্বল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন