শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দ্বিতীয় বিচ্ছেদের পর কন্যা স্নেহার জন্য আবেগঘন বার্তা সালমার

    দ্বিতীয় বিচ্ছেদের পর কন্যা স্নেহার জন্য আবেগঘন বার্তা সালমার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লোকসংগীতের জনপ্রিয় শিল্পী সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়। 

    দীর্ঘদিন ধরেই সালমার দাম্পত্য জীবনে অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বিষয়টি প্রকাশ্যে আনেন স্বামী সানাউল্লাহ নূর সাগর নিজেই। মঙ্গলবার (৩০ জানুয়ারি) নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে।

    বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরপরই প্রথম সন্তান স্নেহাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন সালমা। সাধারণত ব্যক্তিগত জীবন ও সন্তানদের তিনি সামাজিক মাধ্যমে খুব একটা তুলে ধরেন না। তবে গত বুধবার (৩১ ডিসেম্বর) বড় মেয়ে স্নেহার জন্মদিন উপলক্ষে দেওয়া দীর্ঘ পোস্টে মা হিসেবে নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন এই শিল্পী।

    সালমা লেখেন, আজকে আমার স্নেহা পাখির জন্মদিন আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিলো। কি মায়া ভরা মুখ, আমার কলিজা আমার আত্মা আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়ে ছিলাম,আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নিবো,নরম শরীরে ব্যথা পাও যদি। কি যে করেছি পাগলামি আমি জানি শুধু আর তোমার নানি জানে।

    এরপর সালমা লেখেন, মা গো, এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সকল সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মুখ উজ্জল করো অনেক বড় হও। আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা-মা চিরজীবন দুনিয়াতে থাকবে না। একদিন ওই পরপারে চলে যেতে হবে। কেউ যেন বিপদে না ফেলতে পারে। নিজেকে এমন ভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। 

    বড় মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই শিল্পী শেষে লেখেন, মেয়ের একদিন তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ মায়ের আশীর্বাদ তোমার সাথে সব সময়। আমি যে দিন মারা যাবো ওই দিন ও তোমার আর সফিয়ার চোখ দিয়ে এই দুনিয়া দেখবো। আমার স্নেহার জন্য সবাই দোয়া করবেন। হ্যাপি বার্থডে মাম্মি, আম্মু লাভ ইউ সো মাচ মাই প্রিনসেস।

    ২০১১ সালে পারিবারিকভাবে কণ্ঠশিল্পী সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে তাদের একমাত্র কন্যা স্নেহার জন্ম হয়। তবে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়িকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন