শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তারকাদের নতুন বছরের লক্ষ্য ও সাফল্যের ইচ্ছা

    তারকাদের নতুন বছরের লক্ষ্য ও সাফল্যের ইচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যালেন্ডারের নতুন পাতা উল্টে শুরু হলো ২০২৬ সাল। ২০২৫ সালের অর্জন ও চ্যালেঞ্জকে পেছনে ফেলে বিশ্বের নানা প্রান্তে উদযাপন করা হচ্ছে নববর্ষ। বাদ নেই শোবিজ তারকারাও। প্রতি বছরের মতো এবারও ইংরেজি নববর্ষের আগমনে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে উৎসবের রঙে। ভক্তদের জন্য তাদের শুভেচ্ছা বার্তাও পৌঁছেছে জনপ্রিয় শিল্পীদের হাত ধরে।

    এবারের নববর্ষে তারকারা একে অপরের প্রতি সবার ভালোবাসা, আশাবাদ ও প্রার্থনা জানিয়েছেন নানা ভাষায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাদের পোস্টে ছিল বিশেষ অনুভূতি ও হালকা মেজাজ।

    জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভ সকাল ২০২৬, ভালো কাটুক সবার।

    দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর ভোকাল শারমিন সুলতানা সুমি তার সোশ্যাল মিডিয়ায় এক হাস্যরসাত্মক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। ২০২৬ জাদুর শহরে স্বাগতম।

    অভিনেত্রী চিত্রলেখা গুহ তার শুভেচ্ছায় পৃথিবীর সকল মানুষের জন্য সুস্থতা, শান্তি এবং আনন্দ কামনা করেছেন। তিনি লিখেছেন, স্বাগতম ২০২৬। সব বন্ধু, স্বজন, সুজনকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে পৃথিবীর সকল মানুষের জীবন সুস্থ, সুন্দর, আনন্দ, শান্তি ও নিরাপদে কাটুক।

    অভিনেতা ইরফান সাজ্জাদ একটি ভিডিও বার্তার মাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বছরের প্রথমদিন, প্রথম সকালে সবাইকে শুভেচ্ছা। এই বছরটা বাঙালি জাতিকে আরও পরিণত করুক। বিগত বছরের যত দুঃখ, দুর্দশা আছে, সব কিছু ছাপিয়ে নতুন বছরে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারি এবং ওই দেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেন এই কামনা করি।

    অভিনেত্রী দীপা খন্দকার, যিনি পরিবার নিয়ে ওমরা পালনে গেছেন, মক্কা থেকে পরিবারের ছবি প্রকাশ করে লিখেছেন, আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এবারের থার্টি ফার্স্ট (৩১শে ডিসেম্বর) খুবই বিশেষ একটি দিন। আশা করি, এই বছরটি সবার জন্য সুখ ও শান্তি বয়ে আনবে।

    সংগীতশিল্পী ডলি সায়ন্তনী তার পোস্টে সময় বদলানোর সাথে সাথে পরিবর্তন আসার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, সময় বদলায়, বছর বদলায়- তবু আশা অটুট থাকে। ২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের এক নতুন অধ্যায়। শুভ নববর্ষ।

    অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, দুই হাত বাড়িয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন