শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ২০২৬ সালে কেমন হতে পারে হলিউড?

    ২০২৬ সালে কেমন হতে পারে হলিউড?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    করোনার পর বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রি এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। বড় বাজেটের ছবি থাকলেও দর্শক টানার ক্ষেত্রে হলিউড বারবার হোঁচট খেয়েছে। তবে ২০২৬ সাল নিয়ে প্রযোজক ও হল-মালিকরা নতুনভাবে আশাবাদী।
    এই বছর মুক্তি পাচ্ছে এমন কিছু সিনেমা, যেগুলোতে যুক্ত হয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, অস্কারজয়ী পরিচালক, তারকাবহুল কাস্ট এবং মনমুগ্ধকর গল্প। সিনেমাপ্রেমীরা মনে করছেন, ২০২৬ হতে পারে সেই বছর, যখন সিনেমা হল আবার পুরোনো জৌলুশ ফিরে পাবে এবং দর্শকপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছাবে।


    ২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল - জনপ্রিয় জম্বি-হরর সিরিজের এই কিস্তির সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। সভ্যতা ধ্বংসের বহু বছর পর মানুষের ক্ষমতার লড়াই ও নৈতিক অবক্ষয় তুলে ধরা হয়েছে। রালফ ফাইনসের চরিত্র গল্পে নতুন মাত্রা যোগ করে। এটি শুধু ভয় দেখানো নয়, বরং সংকটকালে মানুষের আচরণ নিয়েও প্রশ্ন তোলে। হররপ্রেমীদের জন্য এটি ২০২৬ সালের বড় আকর্ষণ।                                                                                                              

    ইজ দিস থিং অন? - ব্র্যাডলি কুপার পরিচালিত এই সিনেমাতে একজন সাধারণ মানুষের জীবনের মোড় ঘুরে যায় স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে। হাসির আড়ালে উঠে আসে একাকীত্ব, মধ্যবয়সী হতাশা ও আত্মঅনুসন্ধানের গল্প। বাস্তব জীবনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কুপারের আগের সিনেমার মতো এটিও আবেগনির্ভর ও চরিত্রকেন্দ্রিক। সিনেমাটি  আগামী ৩০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।  

    উদারিং হাইটস - এমিলি ব্রন্টির কালজয়ী উপন্যাস এবার নতুন রূপে পর্দায়। জ্যাকব এলরডি ও মার্গট রবির রসায়ন দর্শকদের কৌতূহলী করে তুলেছে। প্রেম, প্রতিশোধ ও সামাজিক বিভাজনের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। এমেরাল্ড ফেনেল পরিচালিত আসন্ন সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে দর্শক। সিনেমাটি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

    স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু - টিভি সিরিজের জনপ্রিয়তা এবার বড় পর্দায় আসতে যাচ্ছে। ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে এই সিনেমায়। স্টার ওয়ার্স ভক্তদের জন্য এটি বিশেষ উপহার। ফ্র্যাঞ্চাইজিকে আবার চাঙ্গা করার বড় দায়িত্ব নিয়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ মে। 

    দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২ - দুই দশক পর ফ্যাশনের দুনিয়ায় ফিরছেন মিরান্ডা প্রিস্টলি ও অ্যান্ডি। বদলে যাওয়া মিডিয়া ও ফ্যাশন ইন্ডাস্ট্রির বাস্তবতায় গল্প এগোবে। পুরোনো চরিত্রগুলোর নতুন অবস্থান দর্শকের কৌতূহল বাড়িয়েছে। নস্টালজিয়া আর আধুনিকতার মিশেল ১ মে মুক্তি পেতে যাচ্ছে।  

    ডিসক্লোজার ডে - স্টিভেন স্পিলবার্গের এই সিনেমা ঘিরে রয়েছে রহস্য। মানুষ যদি জানতে পারে আমরা একা নই এই প্রশ্নই গল্পের কেন্দ্রে। সায়েন্স ফিকশন এই সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পেতে যাচ্ছে।

    টয় স্টোরি ফাইভ - উডি ও বাজ আবার ফিরছেন বন্ধুত্বের গল্প নিয়ে। পঞ্চম কিস্তিতে নস্টালজিয়ার পাশাপাশি নতুন প্রজন্মের গল্পও যুক্ত হবে। পিক্সারের জন্য এটি ঘুরে দাঁড়ানোর সুযোগ। আবেগপ্রবণ গল্প দর্শকের চোখ ভেজাতে পারে। টয় স্টোরি ফাইভ সিনেমাটি আগামী ১৯ জুন মুক্তির কথা আছে।

    সুপারগার্ল - ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায় শুরু হবে এই সিনেমার মাধ্যমে। অ্যাকশন ও আবেগের ভারসাম্য সিনেমাটির মূল আকর্ষণ। চলতি বছরের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

     
    মোয়ানা - অ্যানিমেটেড হিট সিনেমার লাইভ-অ্যাকশন সংস্করণ আসতে যাচ্ছে। সমুদ্রযাত্রা ও আত্মপরিচয়ের গল্প এখানে আরও বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়েছে। নতুন অভিনেত্রী হিসেবে মোয়ানার চরিত্র দর্শকের সামনে নতুনভাবে ধরা দেবে। পরিবারকেন্দ্রিক দর্শকদের জন্য এটি বড় আকর্ষণ। আগামী ১০ জুলাই সিনেমাটি বড় পর্দায় আসতে যাচ্ছে। 

    দ্য ওডিসি - ক্রিস্টোফার নোলানের হাতে গ্রিক মহাকাব্য নতুন রূপ পাচ্ছে। ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের ঘরে ফেরার দীর্ঘ যাত্রা গল্পের মূল বিষয়। নোলানের ভিজ্যুয়াল ও গল্প বলার ধরন সিনেমাটি অনন্য করে তুলবে। সিনেমাটি আগামী ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। 

    জুমানজি ৩ - এই ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় হতে পারে বলে গুঞ্জন রয়েছে। পরিচিত চরিত্ররা আবার বিপজ্জনক খেলায় আটকে পড়ে। অ্যাডভেঞ্চার, হাস্যরস ও বন্ধুত্বের গল্প সিনেমাটি আগামী  একসঙ্গে চলবে।মুক্তি: ১১ ডিসেম্বর

    স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে - পিটার পার্কারের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ অধ্যায়। সবাই তাকে ভুলে গেছে এই বাস্তবতায় নতুন করে নিজেকে খুঁজে পায় সে। সুপারহিরো গল্পের পাশাপাশি এটি এক মানবিক আত্মসংগ্রামের কাহিনি। সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। বড় পর্দায় আরও একবার দ এখা যাবে টম হল্যান্ডকে। 

    অ্যাভেঞ্জার্স: ডুমসডে - রবার্ট ডাউনি জুনিয়র এবার ভিলেন ডক্টর ডুম। মার্ভেল ইউনিভার্সে এটি বড় পরিবর্তনের ইঙ্গিত। বহু চরিত্রের সমন্বয়ে বিশাল ক্যানভাসের গল্প দর্শককে চমকে দিতে পারে। মার্ভেলের সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।  

    ডুন: পার্ট থ্রি - ডেনিস ভিলনভের মহাকাব্যিক ট্রিলজির শেষ অধ্যায়। ক্ষমতা, রাজনীতি ও ভবিষ্যদ্বাণীর পরিণতি দেখাবে এই সিনেমা। টিমোথি শ্যালামে ও জেন্ডায়ার অভিনয় আবারও দর্শককে মুগ্ধ করবে। বিজ্ঞান কল্পকাহিনির সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর দর্শক মাতাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন