শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ২০২৫ সালে সর্বাধিক সফল ৬ সিনেমা

    ২০২৫ সালে সর্বাধিক সফল ৬ সিনেমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সাল ঢালিউডের জন্য মিশ্র অভিজ্ঞতার বছর ছিল। রাজনৈতিক অস্থিরতা নতুন সিনেমার শুটিংয়ে প্রভাব ফেলেছে। এছাড়া মানসম্মত সিনেমা, প্রেক্ষাগৃহমুখী দর্শক উপস্থিতি এবং বড় বাজেটের ঝুঁকি নিয়ে যথাযথ আলোচনাও চলেছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্যানুযায়ী, চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৪৭টি সিনেমা, যার মধ্যে একটি সিনেমা আমদানিকৃত।এরমধ্যে যে সিনেমাগুলো সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেগুলো দেখে নেওয়া যাক একনজরে—

    বরবাদ
    চলতি বছর শাকিব খানের যে দুটি সিনেমা লুফে নিয়েছিল দর্শকরা, তারই একটি ‘বরবাদ’। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমা নির্মাণ করেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত।

    তাণ্ডব
    শাকিবের অন্যতম আলোচিত ছবি ‘তাণ্ডব’, যা কিনা ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছিল। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এ সিনেমার গল্প এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান।

    উৎসব
    বিদায়ী বছরে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছে নির্মাতা তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন দর্শক। বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

    দাগি
    রোমান্টিক গল্পে বরাবরই কারিশমা দেখিয়ে থাকেন নির্মাতা শিহাব শাহীন। অভিনেতা আফরান নিশোকে নিয়ে তাঁর পরিচালিত ‘দাগি’ও এর ব্যতিক্রম নয়। সিনেমাটি দেখে আবেগে ভাসেন দর্শক। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছিলেন তমা মির্জা। অন্যান্য চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু, মনোজ প্রামানিক প্রমুখ।

    জংলি
    চলতি বছর রোজার ঈদে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী দর্শকের কাছে এটি বেশ প্রশংসিত হয়। নির্মাতা এম রহিম পরিচালিত এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।

    দেলুপি
    বছরের শেষদিকে এসে প্রায় স্থবির চলচ্চিত্রাঙ্গনকে কিছুটা চাঙ্গা করে তুলে তরুণ নির্মাতা তাওকীর ইসলামের ‘দেলুপি’। খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রাম ফুটে উঠে এই সিনেমার গল্পে। এমনকি এটি নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য ৫৫তম রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘ব্রাইট ফিউচার’ বিভাগেও জায়গা করে নিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন