শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে থালাপতি বিজয় প্রকাশ্যে আবেগী মন্তব্য

    ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে থালাপতি বিজয় প্রকাশ্যে আবেগী মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী চলচ্চিত্রের জাঁদরেল নায়ক থালাপতি বিজয় দীর্ঘ ৩৩ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন । জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর নতুন গান প্রকাশের দিনে, অভিনয়ের বাইরে ভক্তদের উদ্দেশে তিনি আবেগঘন বার্তা দিয়েছেন।

    শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে থালাপতির সিনেমার ক্যারিয়ারে বিদায়ী দিনে জড়ো হন ৯০ হাজার ভক্ত।

     ওই দিন নিজের অভিনীত শেষ সিনেমার গান প্রকাশের পর আবেগী বার্তা দেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
     
    ভাইরাল ভিডিওতে বিজয় থালাপতি বলেন,
    শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর বসবাস। বিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-র মতো অনেক জনপ্রিয় সিনেমার শুটিং এই মাটিতেই হয়েছে। এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের জন্য দাঁড়ানোর।
     
    থালাপতি আরও বলেন,
    ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা সইলেও ভক্তরাই তাঁকে ‘বালুর ঘর’ থেকে আজকের এই ‘প্রাসাদে’ পৌঁছে দিয়েছেন। তাই আগামী ৩০-৩৩ বছর মানুষের পাশে দাঁড়িয়ে ভক্তদের এ ভালোবাসার ঋণ আমি শোধ করতে চাই।
     
    এরপরই এ অভিনেতা ক্যারিয়ারে সফল হওয়ার মূলমন্ত্র ভক্তদের জানান। বলেন,
    জীবনে সফল হতে বন্ধুর চেয়েও শক্তিশালী শত্রুর বেশি প্রয়োজন। একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।
     

    সাফল্য নিয়ে তিনি আরও বলেন,
    কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না। ছোট একটি সাহায্য বা ছোট একটি ভালো কাজ ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে।
     
    অনুষ্ঠানের একেবারে শেষে ভক্তদের জন্য  ‘থালাপতি কাচেরি’ গানে নৃত্য পরিবেশন করেন অভিনেতা।
     
    নতুন বছরে আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে থালাপতি অভিনীত শেষ সিনেমা 'জন নায়াগান'।  এইচ বিনোথ পরিচালিত এ সিনেমায় নায়কের সাথে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু।

    প্রসঙ্গত, রাজনীতিতে যোগ দেয়ায় অভিনয় থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়। গত বছর তাই নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করেন। আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণী সিনেমার এ মহাতারকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন