শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাত বলিউডে

    ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাত বলিউডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—চলছে বিয়ের গুঞ্জন, প্রেম অথবা ব্যক্তিগত জীবনের নানা কারণে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে সম্পর্কিত মন্তব্যের জন্য তিনি নেটিজেনদের নজর কেড়েছেন। এবার নতুন খবর হলো, মিষ্টি জান্নাতকে বলিউড সিনেমায় দেখা যাবে।

    সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজেই এ তথ্য জানান। 

    গণমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, আমি মোট চারটি সিনেমাতে সাইন করেছি। নতুন বছরের দুই তারিখ থেকে আবারও শুটিং শুরু হবে। আমি কোনো সিনেমার নাম বলব না। তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন।

    এ অভিনেত্রী আরও বলেন, নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটি কাজ আসছে। সেটা হলো, আমি একটি বলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।

    প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টির। এরপর থেকে নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে। অভিনয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন