শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন বছরে বড় ধামাকা

    নতুন বছরে বড় ধামাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরে বড় চমক নিয়ে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, নতুন বছরে এই অভিনেত্রী পা রাখতে যাচ্ছেন বলিউডের রুপালি জগতেও। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমকে এই সুখবর দেন তিনি।

    মিষ্টি জান্নাত জানান, নতুন বছরের শুরুতেই পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। ইতোমধ্যে চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই অভিনেত্রী বলেন:

    "আমি মোট ৪টি সিনেমায় সাইন করেছি। ২ জানুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে। এখনই সিনেমার নাম প্রকাশ করছি না, তবে নতুন বছরে আমার লুকগুলো দেখে দর্শকরা অবাক হবেন।"

    ঢালিউডের পাশাপাশি বলিউডের একটি সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত। সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য গোপন রাখলেও তিনি জানান, এটি তার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হতে যাচ্ছে। অভিনয়ের বাইরেও ব্যবসায়িক ও উদ্বোধনী অনুষ্ঠানে তার সরব উপস্থিতির খবর জানান তিনি।

    মিষ্টি জান্নাত পেশায় একজন দন্ত চিকিৎসক। সাধারণ মানুষকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে সমাদৃত হলেও সম্প্রতি সহকর্মীদের একাংশের রোষানলে পড়েছেন তিনি। তবে বাধা বিপত্তি কাটিয়ে জনসেবার পরিধি বাড়াতে এবার রাজনীতিতে আসার আভাস দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন এই চিত্রনায়িকা।

    মিষ্টি জান্নাতের ভাষায়, সব মিলিয়ে নতুন বছরটি তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে অনেক বড় পরিবর্তনের বার্তা নিয়ে আসছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন