শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন নির্বাচনী থিম সং-এর রেকর্ডিং সম্পন্ন

    নতুন নির্বাচনী থিম সং-এর রেকর্ডিং সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ বেতারে একটি নতুন গান প্রকাশ করা হয়েছে। গানটির শিরোনাম ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী, আর মিউজিক করেছেন ইবনে রাজন।

    থিম সংটির প্রথম কয়েকটি লাইন হচ্ছে ‘জাতীয় সংসদ নির্বাচন, নাড়ছে কড়া দুয়ারে, সারাটা দেশ হাসছে দেখো, আনন্দেরই জোয়ারে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের বেশ কয়েক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, অপু আমান, খালেদ মুন্না, মুহিন খান, রাশেদ, তানজিনা করিম স্বরলিপি, প্রিয়াঙ্কা বিশ^াস, ইয়াসমিন লাবণ্য, শবনম প্রিয়াঙ্কা ও মিরাজুল সোনিয়া। গত সপ্তাহেই গানটি ঢাকার বাংলাদেশ বেতার কেন্দ্রতে রেকর্ড করা হয়েছে।

    গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক মুহিন খান বলেন, নির্বাচনী প্রচারের জন্য এই গান করতে গিয়ে আমাদের সকল শিল্পীদেরই অনেক সময় দিতে হয়েছে। আমরা চারদিন সময় দিয়েছি। সর্বশেষ শনিবার বিকেলেও শহীদ মিনারে গানটির ভিডিওর জন্য সময় দিয়েছি। আমরা সবাই চাইছি গানটি যেন ভালো হয়, নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে যেন গানটি উদ্বুদ্ধ করতে পারে। কারণ এই গান থেকে যাবে।

    আশা করছি গানটি প্রচারে এলে সবার মধ্যে সাড়া ফেলবে এবং এই গানে অনুপ্রাণিত হয়ে ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। স্বরলিপি বলেন, আমার সংগীত জীবনের জন্য এটা সত্যিই এক নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি গানটি সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে। কারণ এই গানের নেপথ্যে অনেক মানুষের শ্রম আছে। সবাই মিলে একটি কাজ করলে তা অনেক ভালো হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন