শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউডে ঝড় তুলল অক্ষয়-প্রযোজক বিবাদ

    বলিউডে ঝড় তুলল অক্ষয়-প্রযোজক বিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অক্ষয় খান্নাকে ঘিরে বলিউডে নতুন বিতর্কের ঝড় উঠেছে । ‘ধুরন্ধর’ সিনেমায় রেহমান ডাকাত চরিত্রে প্রশংসিত অভিনয়ের পর হঠাৎ অজয় দেবগনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম থ্রি’-এর প্রকল্প থেকে তার সরে দাঁড়ানো নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক কুমার মঙ্গত পাঠক, যার মন্তব্য নেটদুনিয়ায় নতুন উত্তাপ সৃষ্টি করেছে।

    প্রথমে শোনা গিয়েছিল, পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের কারণেই ‘দৃশ্যম থ্রি’ ছেড়েছেন অক্ষয় খান্না। তবে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে কুমার মঙ্গত পাঠক জানান, আসল কারণ ছিল অভিনেতার কিছু সৃজনশীল দাবি। প্রযোজকের দাবি, অক্ষয় খান্নাকে আনুষ্ঠানিকভাবে ‘দৃশ্যম থ্রি’র জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল। বহুবার দরকষাকষির পর তার পারিশ্রমিকও চূড়ান্ত হয়। তবে শুটিংয়ের আগে অক্ষয় উইগ বা পরচুলা পরার দাবি করেন। পরিচালক অভিষেক পাঠক তাকে বোঝান, যেহেতু এটি ‘দৃশ্যম টু’-এর সরাসরি সিক্যুয়েল, তাই পরচুলা ব্যবহার করলে গল্পের ধারাবাহিকতায় সমস্যা হবে। প্রথমে অক্ষয় বিষয়টি মেনে নিলেও পরে আবারও একই দাবি তোলেন। 

    কুমার মঙ্গত পাঠক জানান, বিষয়টি নিয়ে আলোচনায় বসতেও রাজি ছিলেন পরিচালক। কিন্তু এর মাঝেই অক্ষয় জানিয়ে দেন, তিনি আর সিনেমাটিতে কাজ করতে চান না। কুমার অভিযোগ করে জানান, অক্ষয় খান্নার সেটে থাকলে পরিবেশ নষ্ট করেন এ নিয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল। এমনকি ২০১৯ সালের ‘সেকশন ৩৭৫’ সিনেমার সময়েও অভিনেতার অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তিনি। 

    এমনকি প্রযোজকের আরও বলেন, আলিবাগের ফার্মহাউসে স্ক্রিপ্ট শোনার সময় অক্ষয় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ‘দৃশ্যম থ্রি’কে ‘৫০০ কোটির সিনেমা’ বলেও মন্তব্য করেছিলেন। চুক্তি সই, অগ্রিম টাকা নেয়া এবং পোশাক ডিজাইনের খরচ দেয়ার পর শুটিংয়ের মাত্র ১০ দিন আগে সিনেমাটিতে কাজ না করার কথা জানান অভিনেতা। এই ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করে কুমার মঙ্গত পাঠক জানান, অক্ষয় খান্নার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যদিও এখনও কোনও জবাব মেলেনি।

    তবে প্রযোজকের দাবি, অক্ষয়ের সরে দাঁড়ানোয় ‘দৃশ্যম থ্রি’-এর কোনও ক্ষতি হবে না। সিনেমাটিতে তার পরিবর্তে অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত। কুমার মঙ্গত পাঠকের কথায়, “দৃশ্যম একটি বড় ব্র্যান্ড। কে আছে, কে নেই তাতে সিনেমার সাফল্য নির্ভর করে না।”

    অন্যদিকে, বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছেন অক্ষয়। যদিও এই মন্তব্য ও অভিযোগ ঘিরে বলিউডে এখন তুমুল আলোচনা। অক্ষয় খান্না এ বিষয়ে কী জবাব দেন, সেটাই এখন দেখার পালা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন