শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অভিনয় ইমেজ ভেঙে নতুন রূপে সালমান

    অভিনয় ইমেজ ভেঙে নতুন রূপে সালমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে ‘লার্জার দ্যান লাইফ’ নায়ক হিসেবে সালমান খানের পরিচিতি সবচেয়ে বেশি। পর্দায় প্রায়শই এমন চরিত্রেই তিনি দেখা গেছেন। তবে নিজের সেই ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টাও করেছেন। সালমানের অভিনয়জীবনে এরূপ এক ব্যতিক্রমী ছবি হলো ‘ফির মিলেঙ্গে’।

    এই ছবিতে এইচআইভি পজিটিভ এক যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ‘ভাইজান’। সেই সময়ের প্রেক্ষাপটে এমন একটি সামাজিক ও স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা করা ছিল বেশ সাহসী সিদ্ধান্ত। কারণ তখন বলিউড মূলত প্রেমকেন্দ্রিক ছবিতেই বেশি মনোযোগী ছিল। এইচআইভি বা এ ধরনের বিষয় নিয়ে কাজ করতে গেলে নানা ছুতমার্গ ও সামাজিক বাধার মুখে পড়তে হতো।

    সম্প্রতি ছবিটির প্রযোজক শৈলেন্দ্র সিংহ জানান, ‘ফির মিলেঙ্গে’ ছবিতে অভিনয়ের জন্য সালমান খান পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১ রুপি। নিজের তারকাখ্যাতি বা ভাবমূর্তির কথা না ভেবেই তিনি এই চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, যুবসমাজকে সচেতন করা।

    বলিউডে সালমান খানের বড় মনের পরিচয় নতুন নয়। একাধিক ঘটনায় যেমন তাঁর নাম নিয়ে বিতর্ক রয়েছে, তেমনই অনেকের কাছে তিনি মানবিকতা ও সহমর্মিতার প্রতীক। ‘ফির মিলেঙ্গে’ ছবিতে মাত্র ১ রুপিতে অভিনয় করার সিদ্ধান্তও সেই মানবিক দিকটিকেই আবার সামনে নিয়ে এসেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন