শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জানুয়ারিতে একগুচ্ছ চমক

    নতুন বছরে নেটফ্লিক্সে বিনোদনের মহাযজ্ঞ

    নতুন বছরে নেটফ্লিক্সে বিনোদনের মহাযজ্ঞ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছর ২০২৬-এর শুরুতেই দর্শকদের জন্য বিনোদনের পসরা সাজিয়ে ফেলেছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। জানুয়ারির প্রথম দিন থেকেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে জনপ্রিয় সিনেমা, বহুল প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন এবং টানটান উত্তেজনার থ্রিলার। সব মিলিয়ে বছরের শুরুটা জমিয়ে দিতে প্রস্তুত নেটফ্লিক্স।

    এর মধ্যে সবচেয়ে আলোচিত সংযোজন হলো জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর চতুর্থ সিজন। সিরিজটির প্রথম অংশ মুক্তি পাবে ২৯ জানুয়ারি, আর দ্বিতীয় অংশের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

    থ্রিলারপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’। অ্যালিস ফিনির জনপ্রিয় মার্ডার মিস্ট্রি উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে এক ডিটেকটিভ ও এক সংবাদকর্মীর গল্প তুলে ধরা হয়েছে। একটি রহস্যময় হত্যাকাণ্ড কীভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দম্পতিকে আবার কাছাকাছি নিয়ে আসে—তা নিয়েই এগিয়েছে কাহিনি।

    এছাড়া ক্লাসিক ও জনপ্রিয় সিনেমাপ্রেমীদের জন্য নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে ‘পিচ পারফেক্ট’, ‘ডুন’, ‘ঘোস্টবাস্টার্স: অ্যানসার দ্য কল’-এর মতো আলোচিত চলচ্চিত্র। শিশুদের জন্য থাকছে দারুণ সুখবর—‘ডেসপিকেবল মি’ এবং এর সিক্যুয়াল জানুয়ারির প্রথম দিন থেকেই দেখা যাবে প্ল্যাটফর্মে।

    জানুয়ারিতে নেটফ্লিক্সের উল্লেখযোগ্য মুক্তির তালিকা

    • ১ জানুয়ারি:
      টুয়েলভ ইয়ার্স আ স্লেভ, ডুন, ডেসপিকেবল মি (১ ও ২), পিচ পারফেক্ট, ডিসট্রিক্ট নাইন

    • ৫ জানুয়ারি:
      মানডে নাইট র: ২০২৬

    • ৮ জানুয়ারি:
      হিজ অ্যান্ড হার্স, লাভ ইজ ব্লাইন্ড: জার্মানি (সিজন ২)

    • ১৫ জানুয়ারি:
      আগাথা ক্রিস্টি’স সেভেন ডায়ালস, দ্য আপশস (পার্ট ৭)

    • ২৯ জানুয়ারি:
      ব্রিজারটন (সিজন ৪, পার্ট ১) 

      সব মিলিয়ে বলা যায়, নতুন বছরের প্রথম মাসেই দর্শকদের বিনোদনের ঘাটতি মেটাতে পুরোপুরি প্রস্তুত নেটফ্লিক্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন