শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘শিরদাঁড়ায় এসে বিঁধল’ : পরীমণির প্রাসঙ্গিক মন্তব্য

    ‘শিরদাঁড়ায় এসে বিঁধল’ : পরীমণির প্রাসঙ্গিক মন্তব্য
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরেছেন। মাতৃভূমিতে ফিরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর একটি বিশাল এলাকা বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণকালে তারেক রহমান বলেন, “রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। দেশের জনতার আশীর্বাদে এই পথচলা অব্যাহত রাখব।”

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে বিএনপিপন্থি ও সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যেও কমতি ছিল না সেই উচ্ছ্বাসের। যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

    এ থেকে ব্যতিক্রম ছিলেন না আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৫টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘“আজ এ দেশের মানুষ চায়…”, যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’

    এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া ভাষণে দেশের বর্তমান প্রেক্ষাপট, মানুষের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার বিষয় উঠে আসে। তিনি বলেন, আজ দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার চায়। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক সচেতন মানুষ থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বক্তব্যের বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের অনুভূতি জানাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন