শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কানাডায় ছুটি কাটাচ্ছেন নুসরাত, গ্ল্যামারাস লুকে ছবি ভাইরাল

    কানাডায় ছুটি কাটাচ্ছেন নুসরাত, গ্ল্যামারাস লুকে ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের চেয়ে বিদেশেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে তিনি অবস্থান করছেন কানাডায়। বড়দিন ও বছরের শেষ সময়টাকে ছুটির আমেজে উপভোগ করছেন এই অভিনেত্রী।

    কখনো টরোন্টো, কখনো আবার ওটায়া— তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। এ সময় তার সঙ্গে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও দেখা গেছে।

    এরই মধ্যে নায়িকার একটি স্টাইলিশ লুক সামাজিক মাধ্যমে বেশ নজর কেড়েছে। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় ওটায়া থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন নুসরাত ফারিয়া। ছবিতে তাকে দেখা যায় অফ-শোল্ডার কালো গাউনে, খোলা চুলে গ্ল্যামারাস অবতারে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।’

    নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনদের প্রশংসার জোয়ার বইছে। কেউ তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করে প্রশংসা করেছেন, কেউ লিখেছেন— ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। আবার তীব্র শীতে পাতলা পোশাক পরার বিষয়টি নিয়ে কেউ কেউ মজার মন্তব্যও করেছেন।

    কানাডা ভ্রমণের এই আনন্দঘন সময়টায় নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন ও নতুন বছরের উৎসব তারা একসঙ্গেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশিত একটি ছবিতে দুই তারকাকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা ও সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়; হাতে ছিল একটি ফুলের তোড়া। পাশে কালো শীতের পোশাকে হাস্যোজ্জ্বল নুসরাত ফারিয়া।

    আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে এই দুই তারকার। অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে নুসরাত ফারিয়া নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। বিদেশের মাটিতে দুই তারকার একসঙ্গে সময় কাটানো ও বছরশেষের উদযাপন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন