শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • স্বদেশে ফেরার দিনে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার ছবি ভাইরাল

    স্বদেশে ফেরার দিনে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নারের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন। মুহূর্তের মধ্যে এটি রাজনৈতিক ও বিনোদনপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    তথ্য অনুযায়ী, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পয়লা বৈশাখ অনুষ্ঠানে তোলা হয়েছিল। যদিও ছবির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবু এটি সমর্থক ও নেটিজেনদের মধ্যে আবেগের সঞ্চার করেছে।

    দেশে ফেরার দিন তারেক রহমান বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তিনি সরাসরি ৩০০ ফিট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দলের নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করেন। এরপর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

    রাজধানীর কুড়িল বিশ্বরোডে সকাল থেকেই নেতাকর্মীরা ৩০০ ফিট এলাকায় দলবদ্ধভাবে জড়ো হয়। মান্নারের সঙ্গে হ্যান্ডশ্যাকের ভাইরাল ছবি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। রাজনৈতিক ও বিনোদন দুই অঙ্গনের মানুষ ছবিটিকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন