শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • করণের ‘হোমবাউন্ড’ আইনি বিতর্কের কেন্দ্রে

    করণের ‘হোমবাউন্ড’ আইনি বিতর্কের কেন্দ্রে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়ে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বমঞ্চে সুনাম অর্জন করেছিল ‘হোমবাউন্ড’। তবে সেই সাফল্যের উচ্ছ্বাসের মাঝেই এবার বড় ধাক্কা খেলেন নির্মাতা ও প্রযোজকরা। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ উঠেছে।

    নীরজ ঘাওয়ান পরিচালিত এই ছবিটির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার সাড়াজাগানো উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো অনুমতি ছাড়াই এই সিনেমার প্লট ও চরিত্রগুলো নেওয়া হয়েছে।

    পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির কঠিন সময়ে ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন এবং তাদের সংগ্রামের প্রেক্ষাপটে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি হতবাক হয়ে লক্ষ্য করেন, তার বইয়ের গল্প, মূল চরিত্র এবং প্রেক্ষাপটের সঙ্গে ছবির হুবহু মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয় অর্ধেকের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য অবিশ্বাস্য রকমের বেশি।

    এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন লেখিকা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার সৃজনশীল কাজ কোনো অনুমতি ছাড়াই পর্দায় তুলে ধরা হয়েছে, যা মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।

    অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আইনি নোটিশ পাওয়ার পর প্রযোজনা সংস্থাটি বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এবং আইনি পথেই এটি মোকাবিলার প্র


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন