শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গোপন ভিডিও ভাইরাল, জ্যাকুলিনের কড়া জবাব

    গোপন ভিডিও ভাইরাল, জ্যাকুলিনের কড়া জবাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্তে নজরদারি করা বা গোপন ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। এবার সেই সমস্যার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। দিল্লির একটি রেস্তোরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় তার একটি ভিডিও গোপনে ধারণ করা হয় এবং তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

    ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শেঠিয়া নামে এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।’ ভিডিওটির সঙ্গে জুড়ে দেওয়া হয় জ্যাকুলিনের জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’। বিষয়টি নজরে আসতেই মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী নিজেই। হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘হ্যাঁ, এটা আমিই।’

    জ্যাকুলিন বিষয়টি হালকাভাবে নিলেও অনুরাগী ও নেটপাড়ার একাংশ মোটেই তা ভালোভাবে নেয়নি। ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ কেউ মন্তব্য করেছেন, দূর থেকে বিরক্ত না করে ভিডিও করা হলেও সেটি অনুমতি ছাড়া হলে অনুচিত। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন তারকা ভদ্রতা বজায় রাখছেন বলেই কি তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করা যায়?

    নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের মতে, এ ধরনের ঘটনা তারকাদের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি বিপজ্জনকও হতে পারে।

    এর আগেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান, কারিনা কাপুর-সইফ আলি খান থেকে শুরু করে রণবীর কাপুরসহ একাধিক তারকা।

    তারকাদের ব্যক্তিগত পরিসরে সম্মান দেখানোর দাবি উঠলেও, গোপন ভিডিও করার প্রবণতা যে এখনো থামেনি, এই ঘটনাই তার প্রমাণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন