শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অশান্ত বাংলাদেশে শাকিবের নায়িকার উদ্বেগ প্রকাশ

    অশান্ত বাংলাদেশে শাকিবের নায়িকার উদ্বেগ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যে দেশ তাকে বড়পর্দার নায়িকা হিসেবে প্রথম পরিচয় দিয়েছে, সেই বাংলাদেশ আজ অস্থির। সহিংসতা, মৃত্যুর খবর এবং অশান্ত পরিবেশ দেখে গভীরভাবে ব্যথিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পাল। প্রতিবেশী দেশের এই পরিস্থিতি নিয়ে তিনি মুখ খুলে শান্তি ও স্বাভাবিকতার প্রত্যাশা প্রকাশ করেছেন।

    বাংলাদেশের বড়পর্দায় নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে তার প্রথম ছবি ‘প্রিয়তমা’ মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে। এরপর বাংলাদেশে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কাজের সূত্রে ঘন ঘন যাতায়াতও ছিল এই দেশে।

    কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উত্তপ্ত। মৃত্যুর ঘটনা, সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ, সহিংসতা - সব মিলিয়ে অস্থির এক সময় পার করছে দেশটি। এমন পরিস্থিতি দেখে আহত ইধিকা।

    বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে ইধিকা বলেন, ‘এটা এমন একটা দেশ, যাকে আমি খুব ভালবাসতে দেখেছি। দেখেছি শিল্প আর শিল্পীকে সম্মান করতে। সেই দেশ আমাকে খুব ভালবেসেছে। মানুষে-মানুষে ভালবাসা দেখেছি। কিন্তু সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে উঠছে, তখন খুব খারাপ লাগে। আমি চাই, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। সবাই শান্তিতে থাকুক, ভাল থাকুক।’

    বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশে তার যাতায়াত এখন কিছুটা নিয়ন্ত্রিত হলেও, দেশের মানুষের প্রতি ভালবাসা ও টান যে একটুও কমেনি, তা স্পষ্ট ইধিকার কথায়।

    প্রসঙ্গত, এর আগে অভিনেতা দেবও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তির প্রার্থনার কথা জানিয়েছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন