শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিজয়ের নতুন অবতারে মুগ্ধ রাশমিকা

    বিজয়ের নতুন অবতারে মুগ্ধ রাশমিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয় দেবরকোন্ডা মানেই চমক, এবং সেই চমক এবার ফিরে এসেছে ‘রাউডি জানার্ধনা’র নতুন পোস্টার ও ঝলকে। রক্তমাখা শরীর, রুক্ষ চেহারা এবং চোখ-মুখে ভয়ংকর আত্মবিশ্বাস—বিজয়ের এই নতুন রূপ ভক্তদের মধ্যে তুমুল আলোড়ন তৈরি করেছে। এবার সেই উত্তেজনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় এই পোস্টার শেয়ার করলে অভিনেতাকে ট্যাগ করে উচ্ছ্বসিত রাশমিকা লেখেন – “চলো! চলো! চলোওওওও!!!”

    Rashmika Mandanna hails Vijay Deverakonda's 'Rowdy Janardhana' promo,  calling it 'mental stuff' | - The Times of India

    এতেই শেষ নয়। ছবির ঝলক শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকা আরও এক ধাপ এগিয়ে প্রশংসায় ভাসান বিজয়কে। তিনি লেখেন, “তুমি পুরো রাউডি ছেলে। কী দারুণ দৃশ্য! কী গান! কী আবহ! কী অভিনেতা! তোমরা একদম পাগল, আর এই পাগলামিটাই আমি ভালোবাসি।” এতেই বোঝা যায় ছবিটির জন্য ভীষণ আনন্দিত তিনি।

    ২২ ডিসেম্বর প্রকাশিত হওয়া ছবিটির ঝলকে দেখা যায়, আগের সব চরিত্র ছাপিয়ে আরও ধারালো ও ভয়ংকর চরিত্রে বিজয় দেবরকোন্ডা। অ্যাকশন দৃশ্যগুলোর ভিন্নরকম উপস্থাপনা দেখে অনেক ভক্তই মনে করছেন, এই ছবির হাত ধরেই বিজয়ের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
     
    ছবিটি পরিচালনা করছেন রবি কিরণ কোলা। অভিনয়ে রয়েছেন বিজয় দেবরকোন্ডা, রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, কৃতি শেট্টি, বিবেক ওবেরয়সহ আরও অনেকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাউডি জানার্ধনা’।

    প্রসঙ্গত, গত ৩ অক্টোবর তারা গোপনে বাগদান সারেন এই দুই তারকা। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। তবে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ রাশমিকা। তার সোজাসাপ্টা বক্তব্য, “আমি এখনই বিয়ে নিয়ে কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানবে।”
     
    সব মিলিয়ে ‘রাউডি জানার্ধনা’ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। পোস্টার আর ঝলকেই যদি এমন সাড়া পড়ে, তাহলে পুরো ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা যে কতটা, তা বলাই বাহুল্য।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন