শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডারম্যান’ শুটিং শেষ করলো

    টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডারম্যান’ শুটিং শেষ করলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সিনেমার পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক মাধ্যমে এই ঘোষণা দিয়ে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

    গত শনিবার সিনেমার পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে, এবারের পর্বটিকে তার জীবনের অন্যতম সেরা এবং ফলপ্রসূ কাজ হিসেবে অভিহিত করেছেন। শুটিং শেষ হওয়ার পর পরিচালক ক্রেটন তার সিনেমার অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের অকুণ্ঠ প্রশংসা করেন।

    টম হল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, টম হল্যান্ডের নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং নির্ভীক পারফরম্যান্সের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। পর্দার সামনে এবং পেছনে তার বন্ধুত্ব ও নিষ্ঠা অতুলনীয়। আমরা অবশেষে শুটিং শেষ করেছি!

    এছাড়াও তিনি তার পরিবারের কথা উল্লেখ করে বলেন, শুটিংয়ের ব্যস্ততার মাঝে তার সন্তানরাই তাকে মানসিক প্রশান্তি জুগিয়েছিল।

    টম হল্যান্ডের পাশাপাশি এবারের স্পাইডারম্যান সিনেমায় থাকছে এক বিশাল চমক। ব্রুস ব্যানার ওরফে 'হাল্ক' হিসেবে আবারও বড় পর্দায় ফিরছেন মার্ক রাফালো। জনপ্রিয় চরিত্র 'পানিশার' হিসেবে এ সিনেমায় অভিষেক হতে চলেছে জন বার্নথালের। আর ভিলেন 'স্করপিয়ন' হিসেবে ফিরছেন মাইকেল মান্ডো।

    'স্ট্রেঞ্জার থিংস' খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। যথারীতি এমজে হিসেবে জেন্ডায়া এবং নেড হিসেবে জ্যাকব ব্যাটালন থাকছেন পিটারের পাশে।

    সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে'। মাল্টিভার্স বা পিটারের নতুন জীবন- এই সিনেমায় ঠিক কী হতে চলেছে, তা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে টম হল্যান্ড সোজা জানিয়েছেন, মুক্তির আগে কোন সূত্র দেবেন না তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন