শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • র‌্যাপ তারকা উইজ খলিফা কারাগারে

    র‌্যাপ তারকা উইজ খলিফা কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার ও সংগীতশিল্পী উইজ খলিফাকে রোমানিয়ার আদালত ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করেছে এবং তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঞ্চে গাঁজা সেবনের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে উইজ খলিফাকে। গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলের অত্যন্ত পরিচিত গ্রাম কোস্টিনেস্টিতে এক উৎসবের সময় এই মাদক সেবন করেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন র‌্যাপার।

    এ কারণে রোমানিয়ার একটি আপিল আদালত মাদকদ্রব্য রাখার অভিযোগে ৩,৬০০ রোমানিয়ান লেই জরিমানা করেন এবং তাকে কারাগারে সাজা ভোগ করার নির্দেশ দেয়া হয়।

    আদালতে রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন উইজ খলিফা। তবে চলতি সপ্তাহের শুরুতে তাকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপার ও সংগীতশিল্পী গুন্নার সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। গত ১৮ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ এবং সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবি ও ক্লিপ পোস্ট করেছেন তিনি।

    এর আগে গত বছরের ১৩ জুলাই কনসার্টের পর পুলিশ তাকে কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রসিকিউটররা তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ওষুধ রাখার অভিযোগ তোলেন।

    রোমানিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, উইজ খলিফার কাছে ১৮ গ্রামেরও বেশি গাঁজা ছিল এবং মঞ্চে অতিরিক্ত পরিমাণ সেবন করেছিলেন তিনি।

    আপিল আদালতের বিচারকরা বলেছেন, তারা উইজ খলিফার মূল জরিমানা বাতিল করেছেন। কারণ, সে অবৈধ আচরণ স্বাভাবিকীকরণের ইঙ্গিত দিয়েছিলেন এবং এ কারণে তরুণদের মধ্যে মাদকের ব্যবহার উৎসাহিত হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিহিত করে বিচারকরা বলেন, উইজ খলিফা একজন সংগীতশিল্পী, র‌্যাপার, সে তরুণদের মধ্যে সুপরিচিত। তিনি একটি সংগীত পরিবেশনার মঞ্চে অল্পবয়সী দর্শকদের সামনে বিশেষ সিগারেট পান করেছেন।

    এ ঘটনায় উইজ খলিফা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছিলেন, তিনি দেশকে অপমান করতে চাননি। তিনি বলেন, তারা (কর্তৃপক্ষ) খুব শ্রদ্ধাশীল ছিল এবং আমাকে যেতে দিয়েছে। আমি শিগগিরই ফিরব। আর পরের বার কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই।

    এদিকে রোমানিয়ার অপরাধবিদ ভ্লাদ জাহা বলেছেন, উইজ খলিফাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেয়ার সম্ভাবনা খুবই কম। তার শাস্তি অস্বাভাবিক কঠোর। তিনি আরও বলেন, অপরাধীর সম্পদ ও সংযোগ, প্রত্যর্পণের ব্যাপারে রোমানিয়ার আলোচনায় এবং যুক্তরাষ্ট্রে গাঁজার আইনি ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর সম্ভাবনা খুব কম। যদিও যুক্তরাষ্ট্রে একটি আনুষ্ঠানিক বিচারের জন্য অনুরোধ জানানো হবে।

    প্রসঙ্গত, উইজ খলিফার প্রকৃত নাম ক্যামেরন জিব্রিল থমাজ। তিনি ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’, ‘সি ইউ অ্যাগেইন’ এবং ‘ইয়ং, ওয়াইল্ড অ্যান্ড ফ্রি’র মতো গানের জন্য বিশ্বমহলে বেশ পরিচিত। তিনি একাধারে সংগীতশিল্পী, গীতিকার ও র‌্যাপার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন