শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আরিয়ান খানের নতুন অর্জন, উৎসর্গ মায়ের প্রতি

    আরিয়ান খানের নতুন অর্জন, উৎসর্গ মায়ের প্রতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতে আবেগঘন ভাষণ দিয়েও দর্শকদের মন জয় করেছেন তিনি। আরিয়ান জানিয়েছেন, এই পুরস্কারটি তিনি বাবার পরিবর্তে মাকে উৎসর্গ করতে চান।

    তিনি বলেন, ‘আমি আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে ভালোবাসি। তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয় বরং আমার মাকে উৎসর্গ করতে চাই। ছোটবেলা থেকে মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা না বলতে। আজ সেই শিক্ষাগুলো প্রয়োগ করে আমি এই পুরস্কার পাচ্ছি। আশা করি বাড়ি গিয়ে কম বকুনি খাবো।’

    আরিয়ানের হালকা রসিক মন্তব্যে দর্শকরা হেসে ওঠেন এবং মুহূর্তটি আরও উষ্ণ ও স্মরণীয় হয়ে ওঠে। অনেকে আরিয়ানের মধ্যেও শাহরুখ খানের রসবোধের উপস্থিতি দেখে অবাক হয়েছেন।

    উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। এটি মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে অ-ইংরেজি শোয়ের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয়। পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিং হয় এবং ৯টি দেশে সব সিরিজকে পেছনে ফেলে দেয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন