শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভোটের মাধ্যমে ছায়ানট ধ্বংসের জবাব দিতে চান অর্ণব

    ভোটের মাধ্যমে ছায়ানট ধ্বংসের জবাব দিতে চান অর্ণব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর ঢাকায় পৌঁছালে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। তারা বিপ্লবী হাদির ওপর হামলাকারীদের বিচারের দাবি জানান। এ সময় একদল বিক্ষুব্ধ জনতা সংবাদমাধ্যমের অফিসসহ ধানমন্ডির ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব উদ্বেগ প্রকাশ করেছেন।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিতে হবে। নইলে আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব। দেখুন ওরা ছায়ানটের কী অবস্থা করেছে! আমাদের পাল্টা লড়াই করার একমাত্র উপায় হলো ভোট দেওয়া এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করা।’ 

    ছায়ানট ভাঙচুরের একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, তানপুরা ভেঙে দুই টুকরো, কোথাও কার্পেটের ওপর পড়ে রয়েছে ভাঙা হারমোনিয়াম। পুড়িয়ে দেওয়া হয়েছে গানের লাইব্রেরিসহ অন্যান্য বই ও নথিপত্র। বাদ যায়নি চেয়ার টেবিল। 

    এদিকে, শুক্রবার (১৯ ডিসেম্বর) হামলা ও ভাঙচুর হওয়া ছায়ানট পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে ছায়ানটে হামলাকারী প্রত্যেককে শনাক্ত করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন