শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দক্ষিণী সিনেমা নির্মাতার ছেলের লিফট দুর্ঘটনা

    দক্ষিণী সিনেমা নির্মাতার ছেলের লিফট দুর্ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সহপরিচালক কীর্তন নাদাগৌড়া লিফট দুর্ঘটনায় মাত্র চার বছর বয়সী পুত্রসন্তানকে হারিয়েছেন। এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা যশ এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

    অভিনেতা পবন কল্যাণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্মাতা কীর্তন নাদাগৌড়ার ছেলের মর্মান্তিক মৃত্যু হৃদয়বিদারক। তার পরিবারের এই মর্মান্তিক ঘটনা আমাকে গভীরভাবে শোকাহত করছে।

    তিনি আরও লিখেছেন, কীর্তন নাদাগৌড়া ও শ্রীমতি সমৃদ্ধি প্যাটেলের ছেলে চিরঞ্জীবী সোনার্শ কে নাদাগৌড়ার মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে দুঃখিত। লিফটে আটকা পড়ে মৃত্যু হয়েছে তার। প্রার্থনা করি, সর্বশক্তিমান যেন এই দম্পতিকে ছেলে হারানোর শোক কাটিয়ে ওঠার সাহস দেন।

    জানা গেছে, গত ১৫ ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাদের পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।

    প্রসঙ্গত, কীর্তন নাদাগৌড়া তেলেগু ও কন্নড় ভাষার সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক করেন। তিনি ‘কেজিএফ: চ্যাপটার ১’ ও ‘কেজিএফ: চ্যাপটার ২’, এবং প্রভাসের ‘সালার’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। গত মাসেই একক পরিচালক হিসেবে অভিষেকের ঘোষণা দিয়েছেন। মৈত্রী মুভি মেকার্স এবং প্রশান্ত নীল প্রযোজিত একটি ভৌতিক সিনেমা পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন