শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ওসমান হাদির মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন শোকাহত

    ওসমান হাদির মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন শোকাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় গুলিতে গুরুতর আহত হন তিনি।
    হাদির মৃত্যুতে পুরো দেশ স্তব্ধ, শোবিজ অঙ্গনেও নেমে এসেছে শোক। সামাজিক মাধ্যমে দেশের জনপ্রিয় তারকারা আবেগঘন পোস্টে শোক প্রকাশ করেছেন।

    অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির ছবি পোস্ট করে লিখেছেন, “শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।”
    সিয়াম আহমেদ তার শিশুপুত্রের সঙ্গে হাদির ছবি শেয়ার করে লিখেছেন, “নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।”
    অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মর্মাহত হয়ে লিখেছেন, “নামটা মনে রেখো, শহিদ-বীর শরীফ ওসমান হাদি।”

    মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, “এভাবে প্রাণ ঝরে যাওয়া কখনোই স্বাভাবিক হয়ে যাওয়া উচিত নয়। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”

    অভিনেতা নাসির উদ্দিন খান কামনা করেছেন হাদির আত্মার মাগফিরাত, এবং রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ার প্রার্থনা করেছেন। আরশ খান ও আশফাক নিপুনও হাদির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং খুনিদের বিচারের দাবি তুলেছেন।

    হাদির মৃত্যুর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তারকা ও সাধারণ মানুষ উভয়ই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন