বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর পরামর্শ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচন নিয়ে প্রতিবেশীর পরামর্শ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেছেন, অতীতের প্রহসনমূলক নির্বাচনের সময় ভারতের কোনো বক্তব্য আসেনি, তাই অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের নসিয়ত অগ্রহণযোগ্য।

    বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারতের কিছু বক্তব্য এসেছে, কিছু নসিয়ত করা হয়েছে। কিন্তু আমরা মনে করি, আমাদের দরকার নেই। বাংলাদেশে নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু এবং মানুষ ভোট দিতে পারবে।”

    পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা জানি, কীভাবে নির্বাচন করব। ইতিমধ্যে যে পরিবেশ তৈরি করা হয়েছে, তা গত ১৫ বছরে ছিল না। জনগণ তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।”

    এদিকে, সম্প্রতি ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। তিন দিনের ব্যবধানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকেও তলব করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এ প্রসঙ্গে জানান, “দুদেশের দূতদের তলব-পাল্টা তলব একটি স্বাভাবিক ঘটনা। আমরা যা বলেছি, তারা তা গ্রহণ করেনি।”

    তৌহিদ হোসেন উল্লেখ করেন, “মূল ধারার গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উসকানি চলছে। যারা দেশের বাইরে থেকে এটি চালাচ্ছে, তাদের ফেরত আনা বা বক্তব্য নিয়ন্ত্রণ করা স্বাভাবিক ও প্রয়োজনীয়।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন