শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ওজন কমানোর অভিজ্ঞতা জানালেন বাঁধন

    ওজন কমানোর অভিজ্ঞতা জানালেন বাঁধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যামেরার সামনে নিখুঁত দেখানোর চাপ, চরিত্রের চাহিদা এবং ব্যক্তিগত লড়াই—সব মিলিয়ে ওজন সংক্রান্ত সংগ্রাম তারকাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু যখন সেই সংগ্রাম সাহস, আত্মবিশ্বাস এবং সুস্থতার গল্পে পরিণত হয়, তখন তা অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। ঠিক এমনই একটি পরিবর্তনের গল্প শোনালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়ে তিনি নিজের নতুন রূপ প্রকাশ করেছেন।

    বাঁধন রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পাশাপাশি কিছু ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি তুলে ধরেন নিজের এই দীর্ঘ ছয় মাসের শারীরিক ও মানসিক যাত্রার অভিজ্ঞতা।

    বাঁধন লেখেন, ৭৮ কেজি থেকে ৬০ কেজি, আমি পেরেছি। তবে এই যাত্রা সহজ ছিল না বলেও স্বীকার করেন তিনি। মানসিক স্বাস্থ্যজনিত লড়াই, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং বংশগত কারণে ওজন বেড়ে গিয়েছিল বলে জানান অভিনেত্রী। অনেকদিন তা গুরুত্ব না দেয়ার ফলেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

    অভিনেত্রীর জানান, সঠিক চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের ওপর বিশ্বাস এই তিনটি বিষয়ই তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে।

    ছয় মাসের কঠোর শৃঙ্খলাই তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত পরিবর্তন। এই যাত্রায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেয়ে। বাঁধন জানান, মেয়েই তাকে নিয়মিত ব্যায়াম করতে উৎসাহ দিয়েছে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে বলেছে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে শক্তি জুগিয়েছে।

    বাঁধনের মতে, এটি শুধুমাত্র ওজন কমানোর গল্প নয়। এটি আত্মসম্মান ফিরে পাওয়া, ভেতরের ক্ষত সারিয়ে ওঠা এবং নিজের শক্তিকে নতুন করে আবিষ্কার করার গল্প। তিনি বলেন, এই পথচলা এখনো শেষ হয়নি আমি এগিয়ে চলেছি।

    কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এ অভিনয় করছেন তিনি। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি বাঁধনের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

    অভিনেত্রী জানান, সিনেমার নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করাটা তার জন্য আনন্দের। তানিম নূর যখন চরিত্রটির কথা বলেন, তখন তার মেয়েই তাকে অভিনয়ে রাজি হতে উৎসাহ দেয়।

    বাঁধনের কথায়, অনেকদিন ধরেই তাকে সিরিয়াস ও বিষণ্ন চরিত্রে দেখা যাচ্ছে, তাই এই কাজটি তার জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন