শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মেয়রের সামনে পারফরম্যান্সের অভিজ্ঞতা প্রকাশ করলেন জন

    মেয়রের সামনে পারফরম্যান্সের অভিজ্ঞতা প্রকাশ করলেন জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশের সংগীতশিল্পী জন কবির সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে মনোমুগ্ধকর পরিবেশন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল হয়েছে।

    নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুইন্সে। সেখানে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে ঠিকানা গ্রুপ।

    ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠিকানা টিভির প্রধান নির্বাহী খালেদ মহিউদ্দিনসহ দুই শতাধিক অতিথি।
     
    জানা যায়, ওই দিন সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার নেতৃত্বে ছিলেন জন কবির। ৪০ মিনিটের বেশি সময় ধরে চলে অনুষ্ঠানটি। সেখানেই ‘হাই হোপস’ গানটি গেয়ে শোনান গায়ক রুহিন হোসেন আর সে গানের সঙ্গে গিটার বাজান জন।
     
    এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জন কবির বলেন,
    জোহরান মামদানির সামনে পারফর্ম করাটা ভীষণ আনন্দের। মনে হচ্ছিল, ভাই-ব্রাদারের সামনে গিটার বাজাচ্ছি।
     
    তিনি আরও বলেন,
    তার ভাবনাচিন্তার সঙ্গে মিলি যায় ‘হাই হোপস’গানটি। যে কারণে ওইদিন গানটি তিনিও বেশ উপভোগ করেছেন। অনুষ্ঠানে তার সঙ্গে তেমনভাবে কথা বলার সুযোগ ছিল না। তবে তিনি অসাধারণ একজন মানুষ। ভবিষ্যতে তার সঙ্গে কিছু কাজ করার পরিকল্পনা চলছে।
     
    প্রসঙ্গত, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে সেদিন দেড় লাখ ডলারেরও বেশি অর্থ তহবিল সংগ্রহ হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন