শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মুত্যু

    বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মুত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

    আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ।

    জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করা হবে।

    বিজিবি সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এই ঘটনা ঘটে। ওই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানি উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়ে। এতে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় স্থানীয়রা তিনটি গুলির শব্দ শুনেছেন। পরে শান্তের পরিবার বিষয়টি বিজিবি-কে জানান।

    বিজিবি আরও জানিয়েছে, বিএসএফ আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

    বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, "ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।"

    তিনি আরও বলেন, ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শান্তের লাশ ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন