শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল

    শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক সূচনা করেছিল নিউজিল্যান্ড। ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস ধীরে-সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন। তবে সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

    ইনিংসের সপ্তম ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল। তার করা বল রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কোণায় লেগে স্টাম্পে আঘাত হানে, তাতেই ৭ রান করে বিদায় নেন নিক কেলি।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। হেনরি নিকোলস ১৪ রানে এবং নতুন ব্যাটার উইল ইয়াং ১ রানে ক্রিজে আছেন।

    এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করেন তাসকিন আহমেদ, যদিও প্রথম ওভারে কিছুটা খরুচে ছিলেন তিনি। পরের ওভারগুলোতে বোলাররা নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করেন।

    অবশেষে শরিফুলের ব্রেকথ্রুতে ম্যাচে প্রথম চাপ তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ