বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা

    ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি নিয়ে দেশের মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

    শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জেলা আমির সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার দাবি, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে পর্দার আড়ালে নানা ধরনের সমঝোতা হয়েছে, যা পরে বিভিন্নভাবে সামনে এসেছে।

    নির্বাচন প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হয়েছে। গণরায়ের প্রতিফলন ঘটেনি বলেও অভিযোগ করেন তিনি।

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে তা বাধাগ্রস্ত হচ্ছে।

    তবে বর্তমান পরিস্থিতিতে সরাসরি আন্দোলনের পক্ষে নন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধীদলের মতামত যথাযথ গুরুত্ব না পেলে ভবিষ্যতে রাজপথে আন্দোলনের বিকল্প নাও থাকতে পারে।

    তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই রাজনৈতিক ঘটনাপ্রবাহের পূর্ণ মূল্যায়ন ইতিহাসই একদিন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন