শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • চিকিৎসার জন্য পশু হাসপাতালে আশ্রয় নেওয়া অসুস্থ কাক

    চিকিৎসার জন্য পশু হাসপাতালে আশ্রয় নেওয়া অসুস্থ কাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক বিরল ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পক্স রোগে আক্রান্ত একটি কাক চিকিৎসার আশায় নিজেই উড়ে গিয়ে হাজির হয়েছে স্থানীয় পশু হাসপাতালে।

    বুধবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

    চিকিৎসকরা জানান, সকাল ৯টার দিকে হাসপাতালের প্রবেশমুখে কাকটিকে দেখতে পান তারা। প্রথমে স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর কাকটির আচরণ অস্বাভাবিক মনে হলে সেটিকে কাছে এনে পরীক্ষা করা হয়। তখন দেখা যায়, এটি পক্স রোগে আক্রান্ত।

    উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন জানান, কাকটির শরীরে একাধিক ফোঁড়া ছিল। সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে আয়োডিন দিয়ে পরিষ্কার করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়। চিকিৎসার সময় কাকটি অস্বাভাবিকভাবে শান্ত ছিল এবং কোনো প্রতিরোধ করেনি।

    তিনি আরও বলেন, সময়মতো চিকিৎসা না পেলে কাকটির বেঁচে থাকা কঠিন হয়ে পড়ত। চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে।

    বর্তমানে কাকটি হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করছে। কখনো গাছের ডালে বসছে, আবার কখনো হাসপাতালের বারান্দায় ফিরে আসছে।

    এদিকে কাকটির চিকিৎসা নেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে প্রাণীর বুদ্ধিমত্তা ও বেঁচে থাকার প্রবল ইচ্ছার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন