শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রহস্যমৃত্যু জুবিন গার্গ: আদালতে জমা পড়ল বিশাল চার্জশিট

    রহস্যমৃত্যু জুবিন গার্গ: আদালতে জমা পড়ল বিশাল চার্জশিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি ঘটেছে। মামলার তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) প্রায় ৩,৫০০ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে।

    গত শুক্রবার গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটটি চারটি বড় ট্রাঙ্কে করে আদালতে আনা হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান।

    এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত চালায়। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ যুক্ত করা হয়েছে, যা মামলার ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা তুলে ধরবে।

    ৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

    জনদাবির মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন