শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অপূর্বের পরিবারে নতুন সদস্য

    অপূর্বের পরিবারে নতুন সদস্য
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা অপূর্ব কন্যাসন্তানের বাবা হয়েছেন। তিনি আজ দুপুরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    অপূর্ব তার পোস্টে নবজাতকের হাতের একটি ছবি জুড়ে দেন এবং জানান যে তিনি মেয়ের নাম রেখেছেন 'আনায়া'।

    বর্তমানে কন্যা আনায়া এবং মা শাম্মা দেওয়ান, দুজনেই সুস্থ আছেন।

    অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’
    ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর কন্যার জন্ম দেন শাম্মা।

    ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।

    এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন