শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিনেমা ও নাটকের সমন্বয়েই সুখী তানিয়া বৃষ্টি

    সিনেমা ও নাটকের সমন্বয়েই সুখী তানিয়া বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমায় তাকে তুলনামূলকভাবে কম দেখা গেছে। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। সর্বশেষ ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেন তিনি।

    দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। গতকাল (৯ ডিসেম্বর) মঙ্গবার রাতে মিট দ্য প্রেসে সিনেমাটির কলা-কুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।

    সেখানে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান অভিনয় ও চলচ্চিত্রে তার ক্যারিয়ারের পরিকল্পনার কথা। তিনি জাগো নিউজ বলেন, ‘আমি নিজেকে সবসময় বড় পর্দায় দেখতে চেয়েছি। চেয়েছি ইন্টারন্যাশনাল কিছু কাজ করবো। নানা দেশে যাবে সিনেমাগুলো। প্রত্যেকটা শিল্পীর মনেই হয়তো ইচ্ছেটা থাকে। ওই জায়গা থেকে একটা ভালো অফার এসেছে আমি না করতে পারিনি। ‘ট্রাইব্যুনাল’ করছি।’

    সিনেমার প্রস্তুতির জন্য নাটকে কম কাজ করা হয়ছে বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘সিনেমার জন্যই নাটকে কাজ কম হয়েছে। এজন্য একটু কম দেখা যাচ্ছে নাটকে। এটা নিয়ে চিন্তা করি না। আমি ফিল্মে কাজ করতে চাই। যখন কাজ করবো প্রস্তুতির জন্য সময় নিতেই হবে আমাকে। চরিত্রটি নিজের মধ্যে ধারণের জন্য সময় তো লাগেই। কেবল কাজ করার জন্য করতে চাই না। যখন সিনেমা থাকবে না তখন নাটকে কাাজ করবো। সিনেমায় কাজ করলেও কখনো নাটক ছাড়ব না।’

    বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত একটি শক্তিশালী কোর্টরুম ড্রামা ‘ট্রাইবুনাল’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান খান। আসছে রোজা ঈদে মুক্তির লক্ষে ছবিটি নির্মিত হচ্ছে। নারী নির্যাতন, দীর্ঘসূত্রিত বিচার প্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নিরব লড়াই-এই সবকিছুকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।

    সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহানসহ অনেকেই।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন