শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বোমান ইরানি কি এবার সিনেমা থেকে অবসর নিচ্ছেন?

    বোমান ইরানি কি এবার সিনেমা থেকে অবসর নিচ্ছেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’-এর জন্য ভক্তরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট শেয়ার করে জল্পনার আগুন উসকে দিলেন ছবির অভিনেতা বোমান ইরানি।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতা লিখেছেন, মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি হয় একই গল্প, পুরনো নাটকীয়তা। সত্যি বলতে, আমার মনে হয় আমি আমার সীমায় পৌঁছে গিয়েছি। আমি ক্লান্ত। হয়তো এখনই সরে আসার মোক্ষম সময়। কোনো ঝামেলা নয়, কোনো নাটক নয়। আমি ঠিক আছি, শুধু একটু বিশ্রামের প্রয়োজন। এটা এখন আমার মনে এসেছে।

    দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের পর্দায় একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন বোমান ইরানি। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ডিন বীরু সহস্ত্রাবুদ্ধের চরিত্র এখনও দর্শক হৃদয়ে জীবন্ত হয়ে রয়েছে। যিনি কলেজে ‘ভাইরাস’ নামে অধিক পরিচিত ছিলেন। 

    তার ঝুলিতে রয়েছে ‘মুন্না ভাই এম.বি.বি.এস’, ‘থ্রি ইডিয়টস’, 'ডন'-এর মতো জনপ্রিয় ছবি। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু সম্মান। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফিল্মফেয়ার অ্যাওয়র্ড পান তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন