শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ওমরাহতে যাচ্ছেন ওমর সানী

    ওমরাহতে যাচ্ছেন ওমর সানী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী মক্কা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ব্যস্ততার মধ্য থেকে বিরতি নিয়ে তিনি ওমরাহ পালন করবেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন ওমর সানী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ প্রসঙ্গে তিনি একটি স্ট্যাটাস দেন।

    ওই স্ট্যাটাস থেকে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়ক। প্রায় দেড় মিনিটের একটি ভিডিও আপলোড করে জানান, পুরো টিম নিয়ে ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন।
     
    ওমর সানী বলেন,
    নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ হচ্ছে সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দেয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।

    ওমর সানী আরও বলেন,
    বাংলাদেশে খুব শিগগিরই যেন আবার ফিরে আসতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন