শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ধর্মেন্দ্রহীন জীবনে হেমা মালিনী: “তুমি আমাকে একা করে গেলে”

    ধর্মেন্দ্রহীন জীবনে হেমা মালিনী: “তুমি আমাকে একা করে গেলে”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র বেঁচে থাকলে ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন উদযাপিত হতো। কিন্তু এবার দিনটি আনন্দের নয়—ভরা শোকের। মাত্র দু’সপ্তাহ আগে প্রিয়জনদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান এই ‘হি-ম্যান’ অভিনেতা। শোকের এই মুহূর্তে প্রয়াত স্বামীকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার স্ত্রী, বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী।

    ধর্মেন্দ্র দীর্ঘ অভিনয়জীবনে ছিলেন লাখো নারীর স্বপ্নের নায়ক। তবে ব্যক্তিজীবনের এক মোড়ে তিনিই প্রেমে পড়ে যান হেমা মালিনীর। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিচ্ছেদ না দিয়েই, ধর্ম পরিবর্তন করে হেমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। সম্পর্কের এই জটিলতা, পারিবারিক চাপ, দ্বন্দ্ব ও আবেগের টানাপোড়েন বহু বছর ছিল তাঁদের জীবনের অংশ। তবুও ভালোবাসা ও সম্মানের বন্ধন নিয়ে শেষ পর্যন্ত একসঙ্গে পথ চলেছেন তারা।

    স্বামীর প্রয়াণ এবং প্রথম জন্মদিন দুইয়ে মিলে আজ স্বভাবতই মন খারাপ হেমা মালিনীর। তিনি আক্ষেপ প্রকাশ করে এক আবেগঘন পোস্ট লেখেন। হেমা লেখেন, ‘তুমি নেই তাও সপ্তাহখানেক হলো। আমাকে একা ছেড়ে চলে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়ার চেষ্টা করছি।’

    তার কথায়, ‘আমি জানি তোমার আত্মা সারাজীবন আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে সুন্দর দুই সন্তান দিয়েছ। তেমনই সুন্দর সময় কাটিয়েছি আমরা। তোমার দেওয়া সুখ-স্মৃতিকে সঙ্গে নিয়েই কাটিয়ে দেব বাকি জীবন। শুভ জন্মদিন আমার ভালবাসা।’

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম সংসারের দুই তারকা-পুত্র সানি দেওল ও ববি দেওলও পোস্ট দিয়েছে। বিশেষ করে সানি দেওল বাবাকে নিয়ে একটি পোস্ট দেন। অন্যদিকে, দুই কন্যা ঈশা দেওল এবং অহনা দেওলও তাদের পিতাকে প্রতিটা দিন মিস করার কথা জানিয়েছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন