শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শিল্পীদের দেশত্যাগের কারণ খুললেন মিশা সওদাগর

    শিল্পীদের দেশত্যাগের কারণ খুললেন মিশা সওদাগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় শিল্পী-তারকা স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমাচ্ছেন। কেউ কেউ দেশে ফিরলেও তা সাময়িক; কাজ শেষ হলেই আবার চলে যান। সম্প্রতি এই দেশত্যাগের কারণ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তাঁর মতে, দেশে পর্যাপ্ত কাজের সুযোগ না থাকায় শিল্পীদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে মিশা সওদাগর জানান, শিল্পীদের কর্মসংস্থান সংকুচিত হয়ে আসাই তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। বলেন, ‘কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? এক সময় আমরা সকাল থেকে রাত পর্যন্ত এফডিসিতে শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম। এখন সেই এফডিসি প্রায় নিস্তব্ধ। যারা দেশ ছেড়েছেন, তাদের কারও কি যাওয়ার খুব ইচ্ছে ছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, মাহিয়া মাহি বা আলেকজান্ডার বো- তারা এখন বিদেশে। কাজ থাকলে তারা কেউই যেতেন না।’

    মিশা সওদাগর শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, ‘একজন শিল্পীর কাজ থাকুক বা না থাকুক, তাকে অনেক কিছু মেইনটেইন করে চলতে হয়। তার গেটআপ, ভালো পোশাক, গাড়ি বা থাকার পরিবেশ বজায় রাখা জরুরি। দিনশেষে শিল্পীরাও তাদের পরিবারের জন্য কাজ করেন। ইনকাম যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন পরিবারের টিকে থাকার লড়াইয়ে শিল্পীদের সামনে বিদেশ যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। প্রবাসে গেলে অন্তত কাজ করে সম্মানের সাথে পরিবার চালানো যায়।’

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অমিত হাসান, সাইমন সাদিক, জায়েদ খান, মাহিয়া মাহি, সাজু খাদেমসহ অনেক তারকাই বিদেশের স্থায়ী নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী থাকার সুযোগ নিয়েছেন।

    বলে রাখা ভালো, খোদ মিশা সওদাগরের পরিবারও বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয়ের প্রয়োজনে তিনি দেশে থাকলেও বছরের বড় একটি সময় তাকে মার্কিন মুলুকেই কাটাতে হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন