শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘নূর’-এর দৃশ্য নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ঐশী

    ‘নূর’-এর দৃশ্য নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ঐশী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে মুক্তির জন্য প্রস্তুত আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নূর’ । রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এই সিনেমাটি শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন তারকা এবং নির্মাতারা।

    ‘নূর’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে গত ২৯ নভেম্বর প্রকাশিত হয়েছিল সিনেমাটির অফিসিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে ফুটে ওঠে প্রেম, দ্বন্দ্ব আর বিচ্ছেদের ইঙ্গিত। টিজারের একটি চুমুর দৃশ্য প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেক দর্শক দাবি করেছেন, সিনেমার প্রচারণা বাড়াতেই এ দৃশ্যটি ছড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি শুভ ও ঐশীর সম্পর্ক নিয়েও উঠেছে নানা গুঞ্জন।

    অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ঐশী বলেন,‘নূর’-এ একটি চুমুর দৃশ্য আছে। আমি এটিকে পুরোপুরি অভিনয়ের অংশ হিসেবেই দেখি। বাস্তব জীবনে শুভর সঙ্গে আমার কোনও রোমান্টিক সম্পর্ক নেই।

    তিনি আরও বলেন, চুমুর দৃশ্য না থাকলে হয়ত অন্য কোনো দৃশ্য থাকত যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। চরিত্রের প্রয়োজনেই যা লাগবে, অভিনেতাকেই তা করতে হয়।

    বর্তমানে শুভ ও ঐশী দুজনে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ‘নূর’ সিনেমার প্রচারণা করছেন দুই তারকা। সিনেমাটি আগামী ১০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। শুভ ও ঐশী ছাড়াও ‘নূর’-এ অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ এবং ইরেশ যাকের।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন