শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাহরুখপুত্র আরিয়ান আবারও মিডিয়ায় সমালোচনার কেন্দ্রে

    শাহরুখপুত্র আরিয়ান আবারও মিডিয়ায় সমালোচনার কেন্দ্রে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ফের বিতর্কে জড়িয়েছেন। বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে নারীর প্রতি অশালীন আচরণ এবং অশোভন হস্তক্ষেপের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার খবর দ্রুতই সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    প্রাথমিকভাবে জানা গেছে, অভিযোগে আরিয়ান খানকে অশালীন আচরণ ও নারীর প্রতি অবমাননাকর আচরণে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কেউ তার বিরুদ্ধে সমালোচনা করছেন, আবার কেউ সঠিক তদন্তের দাবি করছেন।

    বলিুশিল্পী পরিবারের এই বিতর্ক নতুন করে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং রাজনীতি ও বিনোদন জগতের নানা মহলেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২৮ নভেম্বর বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে ছিলেন আরিয়ান। তার সঙ্গে ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। আরিয়ানকে দেখে উচ্ছ্বাসে মাতেন উপস্থিত দর্শনার্থীরা।

    ঠিক সেই সময় ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি হাত তুলে মধ্যমা প্রদর্শন করেন। সেই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই শুরু হয় বিতর্ক।

    বেঙ্গালুরুর সাঙ্কে রোডের বাসিন্দা, আইনজীবী ওয়েইজ হুসেইন এস এই অভিযোগে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি কর্নাটক রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।

    অভিযোগকারীর দাবি নাইটক্লাবে সেদিন বহু নারী উপস্থিত থাকার পরও এমন অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের অপমান করেছেন আরিয়ান।

    কিউবন পার্ক থানায় আরিয়ানের নামে মামলা রুজু হয়েছে।পুলিশ ইতোমধ্যে ওই নাইটক্লাবে অভিযান চালিয়েছে। ক্লাব ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি আকস্মিক আচরণ নাকি কারও উদ্দেশ্য করে এ অঙ্গভঙ্গি করা হয়েছিল।

    এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি আরিয়ান খান কিংবা শাহরুখ খান। আরিয়ান বর্তমানে পরিচালক হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছেন এবং সাধারণত আলোচনায় থাকেন তার কাজের কারণে তবে নতুন এই মামলা আবারও তাকে বিতর্কের মুখোমুখি দাঁড় করিয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন