শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অধরা খানের ‘ঋতুকামিনী’ মুক্তির পথে

    অধরা খানের ‘ঋতুকামিনী’ মুক্তির পথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের ‘মাতাল’খ্যাত নায়িকা অধরা খান এখন অপেক্ষায় আছেন তার নতুন ছবি ‘ঋতুকামিনী’–র মুক্তির। মজার ব্যাপার হলো, ছবির নামের ‘ঋতুকামিনী’ চরিত্রটি তিনি নিজেই। ‘মাতাল’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসা এই উঠতি তারকার অভিনীত পরবর্তী মুক্তিপ্রত্যাশী চলচ্চিত্রই হলো ‘ঋতুকামিনী’।

    এই ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন এই গ্ল্যামার গার্ল। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। খুব শীঘ্রি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    অধরা খান ছবিটি নিয়ে জানিয়েছেন, এটি একটি পরিপূর্ণ চলচ্চিত্র, যা হলে গিয়ে দেখার জন্য দর্শকদের মতো আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি এটি মুক্তি পেলে দর্শকের ভালোবাসায় সিক্ত হতে পারবো। 

    তিনি আরও জানান, এই ছবিতে একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এতে তার সঙ্গে নায়ক চরিত্রে অভিনয় করেছেন টিভি তারকা সজল। ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ আরও অনেকে।

    অধরা খান অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো মুক্তি পাওয়া নায়ক, মাতাল, পাগলের মতো ভালোবাসি, সুলতানপুর ইত্যাদি। এসব সিনেমাই মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত 'দখিন দুয়ার' নামের আরেকটি ছবি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন