শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শুটিং সেটে দুর্ঘটনা, অগ্নিদগ্ধ আরিফিন শুভ

    শুটিং সেটে দুর্ঘটনা, অগ্নিদগ্ধ আরিফিন শুভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং চুপিসারে চলছে । যদিও পুরো ইউনিট বিষয়টি গোপন রাখতে চেয়েছিল, তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গেছে সিনেমাটির কিছু শুটিং দৃশ্য।

    এই সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে শরীরে আগুন লেগে যায় এই অভিনেতার। তবে সিনেমার মতো দুর্ঘটনা নিয়েও সংশ্লিষ্টরা একবারেই মুখে খুলুপ এঁটে আছেন।

    শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবই পরিকল্পনা মাফিক হচ্ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হঠাৎ শুভর পায়ে আগুন লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও ভয়াবহ হয়ে ওঠে।

    আরও জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। তবে আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান।

    দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও, শুভ নাকি পিছু হটেননি! প্রাথমিক চিকিৎসা নিয়েই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি।

    সূত্র বলছে, পায়ে ক্ষত নিয়েই এখনও নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন শুভ। এই দুর্ঘটনা নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি।

    প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন