শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রেমের নতুন অধ্যায় শুরু মাইলি সাইরাসের

    প্রেমের নতুন অধ্যায় শুরু মাইলি সাইরাসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্র্যামিজয়ী গায়িকা মাইলি সাইরাস প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন । মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের একটি শোতে মুক্তি অপেক্ষায় থাকা ছবি ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে সাক্ষাৎকারের সময় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

    জেমস ক্যামেরনের আসন্ন চলচ্চিত্রে সাইরাস গেয়েছেন ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গান। এর লিরিক্স ও প্রযোজনাতেও যুক্ত রয়েছেন তিনি।

    সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রিমিয়ারে প্রেমিকের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার সময় অনামিকায় ‘বাগদানের আংটি’ নজর কাড়ে অনুরাগীদের। তারপরই মূলত বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি ছবি তোলার পোজ দেওয়ার মুহূর্তেও এই তারকা যুগলের মুখে হাসি ফুটে উঠেছিল। 

    অবশেষে সেই চমকপ্রদ গুঞ্জনই সত্যি হয়, সুখবরটি গায়িকা নিজেই জানান। পিপল ম্যাগাজিনের মতে, ‘লিলি’ ব্যান্ডের ভোকালিস্ট মোরান্ডোর সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন সাইরাস। সেই বছর হলিউডের একটি অনুষ্ঠানে তাঁরা হাত ধরে পোজ দিয়েছিলেন। আর ছবিটি প্রকাশ্যে আসতেই প্রেমের গুঞ্জন রটেছিল। 

    এ ছাড়া, ২০২৩ সালে সাইরাস যখন তাঁর নতুন অ্যালবাম ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ প্রকাশ করেন, তখনও মোরান্ডো সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। একই বছর ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মোরান্ডোর সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেন সাইরাস। এবার জীবনের পথে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা।

    এদিকে, আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এটি ‘অ্যাভেটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেটার: ওয়ে অব ওয়াটার’-এর সিক্যুয়েল। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন